সৎ প্রতিশ্রুতি
ইনকামের গ্যারান্টি আমরা দিই না। যা শেখাই তা ক্লাসে সত্যিই আছে, আর বিজ্ঞাপনে যা লিখি ভিতরেও তাই থাকে।
Prodiga AI Skills — বাংলাভাষী মানুষের জন্য AI শেখার একটা পথ, যেখানে ইংরেজি না জানা কোনো বাধা নয়।
AI-এর সব ভালো কোর্স ইংরেজিতে, আর বেশিরভাগ উদাহরণ বিদেশি ব্যবসার। এদিকে বহরমপুরের বুটিক, কৃষ্ণনগরের কোচিং সেন্টার বা শিলিগুড়ির জিমের মালিক AI দিয়ে যা করতে পারতেন, তার কিছুই তাঁদের ভাষায় লেখা নেই।
সেই ফাঁকটা ভরাট করতেই Prodiga AI Skills। ক্লাস বাংলায়, উদাহরণ এখানকার, আর শেখানোর ক্রমটা এমন যাতে যে কোনোদিন কম্পিউটার ছোঁয়নি সেও এগোতে পারে।

প্রতিষ্ঠাতা ও CEO
AI অটোমেশন, সফটওয়্যার ও শেয়ার বাজারের বিশ্লেষণ — তিন জগতেই কাজ। AlgoAura, FXNOVA AI, Prodiga AI Voice Receptionist-সহ একাধিক প্রোডাক্ট নিজে হাতে তৈরি করেছেন। “The Foundation of Wealth” বইয়ের লেখক।
Prodiga AI Skills-এর প্রতিটা ক্লাসের স্ক্রিপ্ট, উদাহরণ ও কারিকুলাম তাঁর নিজের কাজের অভিজ্ঞতা থেকে সাজানো — বই থেকে টুকে নয়।
ইনকামের গ্যারান্টি আমরা দিই না। যা শেখাই তা ক্লাসে সত্যিই আছে, আর বিজ্ঞাপনে যা লিখি ভিতরেও তাই থাকে।
প্রতিটা ক্লাসে অন্তত একবার ভিডিও থামিয়ে নিজে করতে হবে। দেখে শেখা যায় না।
প্রতিটা ব্যাচের নিজের WhatsApp গ্রুপ, সপ্তাহে লাইভ ক্লাস, আর আটকে গেলে জিজ্ঞেস করার জায়গা।
তিনটে কোর্সের পুরো কারিকুলাম খোলা আছে — টাকা দেওয়ার আগেই পড়ে নিন।
কোর্স দেখুন